সিংড়া আত্রাই নদীর স্বাভাবিক গতি ফেরাতে উচ্ছেদ হলো অবৈধ স্রোতিজাল | Daily Chandni Bazar সিংড়া আত্রাই নদীর স্বাভাবিক গতি ফেরাতে উচ্ছেদ হলো অবৈধ স্রোতিজাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৭
সিংড়া আত্রাই নদীর স্বাভাবিক গতি ফেরাতে উচ্ছেদ হলো অবৈধ স্রোতিজাল
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়া আত্রাই নদীর স্বাভাবিক গতি ফেরাতে উচ্ছেদ হলো অবৈধ স্রোতিজাল

নাটোরের সিংড়ায় দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আত্রাই নদীতে মাছ শিকারের জন্য তৈরি করা তিনটি স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

 
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিনগরে দুইটি ও বিলদহর ভাটোপাড়া এলাকায় একটি। স্থানগুলোতে অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠামো অপসারণ করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, আত্রাই নদীতে স্রোতিজাল বসিয়ে মাছ শিকারের জন্য বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
 
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল সচল রাখতে অবৈধভাবে স্থাপন করা স্রোতিজালের কাঠামো অপসারণ করা হয়েছে। নদীতে এ ধরনের অবৈধ কাঠামো স্থাপন করে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।