বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বাজারের ওষুধ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্ট্রার সংরক্ষণ না করায় এসব জরিমানা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) শেরুয়া বাজারের ওষুধ মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা সতর্কতামূলক অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট চলাকালে ওষুধের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে কি না, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে কি না এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
এ সময় অন্যান্য ওষুধ ব্যবসায়ীদেরও এসব বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করা এবং অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করে ওষুধ প্রশাসন, বগুড়া এবং শেরপুর থানা পুলিশ।