বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৪
বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রমজান আলী আকন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরম হুসাইন, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল আলম, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দসহ সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রীষ্মকালীন খেলায় অংশ নিচ্ছে।