মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ধুনটে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ধুনটে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬ ০১:০৭
মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ধুনটে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
ধুনট, বগুড়া সংবাদদাতাঃ

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ধুনটে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে আটককৃত এক ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত যুবক হিমেল (১৮) ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের নাজমুলের ছেলে।

জানাগেছে, হিমেল দীর্ঘদিন ধরেই মাদকে আসক্ত হয়ে পড়েন। মাঝে মধ্যেই মাদকের টাকার জন্য বাবা-মারধর করতেন। শনিবার হিমেল আবারও মাদকের টাকার জন্য তার বাবা-মাকে মারধর করলে নিরুপায় হয়ে পুলিশ ডেকে এনে তাকে ধরিয়ে দেয় বাবা নাজমুল। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব জানান, মাদক সেবনের দায়ে হিমেল নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।