বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে রেললাইন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৫০) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সরকারি আজিজুল হক কলেজের সামনে সাবা হাউজিং কমপ্লেক্সের সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় সান্তাহারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। তবে এখন পর্যন্ত নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে