নিজেদের মাঠেই ইনিংস পরাজয় রাজশাহীর | Daily Chandni Bazar নিজেদের মাঠেই ইনিংস পরাজয় রাজশাহীর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০১:২৪
নিজেদের মাঠেই ইনিংস পরাজয় রাজশাহীর
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

নিজেদের মাঠেই ইনিংস পরাজয় রাজশাহীর

নিজেদের মাঠেই ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের এটিই প্রথম পরাজয়। এর আগে রাজশাহী ২টি ম্যাচ ড্র  করে ও ১টি ম্যাচে জয়লাভ করে। অন্যদিকে পর পর তিন ম্যাচ ড্র করে অবশেষে স্বাগতিক রাজশাহীকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেল ঢাকা বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর)  রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৪ রানে পিছিয়ে থেকে রাজশাহী চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে।
রাজশাহীর আগের দিনের  অপরাজিত দুই ব্যাটার সাব্বির রহমান ৬৪ ও মেহরাব হোসেন ২২ রান নিয়ে খেলতে নামেন। আগের দিনের ৫ উইকেটে  সংগ্রহ করা ২১৫ রানের সাথে আর মাত্র ৪১ রান যোগ করতেই রাজশাহী তাদের বাকী ৫ উইকেট হারিয়ে ফেলে। দিনের শুরুতে দলীয় স্কোরের সাথে আর কোনো রান যোগ না করেই ব্যক্তিগত ৬৪ রানেই আউট হন সাব্বির রহমান। এর পর দলীয় ২৪০ রানের মাথায়  মেহরাব হোসেন ব্যাক্তিগত ৩৩ রানে আউট হলে ঢাকার জয় শুধু সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। রাজশাহীর সানজামুল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ২৭ রান সংগ্রহ করেন। 

রাজশাহী ফলোঅনে পড়ে  দ্বিতীয় ইনিংস ৭০.৪ ওভারে ২৫৬ রানে অলআউট হয়। ঢাকার বোলারদের মধ্যে আনামুল হক ৪৮ রানে ৩ টি, সুমন খান ৪১ রানে ২টি ও রিপন মন্ডল ৬২ রানে ২টি উইকেট লাভ করেন।

ঢাকা তাদের প্রথম ইনিংসে ৫২১ রানে অলআউট হয়। রাজশাহী তাদের প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হওয়ায় ফলোঅনে পড়ে। রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট হওয়ায় ইনিংস ও ১০৩ রানে পরাজিত হয়।

প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকা বিভাগের নাঈম সেখ।