প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি সই | Daily Chandni Bazar প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি সই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:১৫
প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি সই
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ২১টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।

বুধবার ২৮ অক্টোবর এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সই হওয়া ২১টি সমঝোতা স্মারকের মধ্যে সরকারি পর্যায়ে চারটি এবং বেসরকারি খাতে ১৭টি সমঝোতা স্মারক রয়েছে।

এ ছাড়া উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে সহায়তার জন্য জাপান সরকার ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের একটি অনুদান চুক্তি সই করেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া এই সফরের অন্যতম লক্ষ্য।