বগুড়ায় গোডাউন থেকে ৬৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা | Daily Chandni Bazar বগুড়ায় গোডাউন থেকে ৬৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:১৯
বগুড়ায় গোডাউন থেকে ৬৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় গোডাউন থেকে ৬৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

বগুড়া মহানগরের রাজাবাজার এলাকায় একটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ৬৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স কমল এন্টারপ্রাইজের দোকান ও গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরী। মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান।

অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।