প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:৪২
লগি-বৈঠা নিয়ে হামলার বিচার দাবিতে গোবিন্দগঞ্জে জামায়াতের বিক্ষোভ
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
২০০৬ সালে লগি-বৈঠা নিয়ে ঢাকার পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।
বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুল রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন, জামায়াত নেতা মাওলানা নূরন্নবী প্রধান, আবুল কালাম আজাদ ও আশরাফুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতারা।
বক্তারা ২০০৬ সালের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।