ধুনটে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar ধুনটে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ ০১:৩৫
ধুনটে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
ধুনট, বগুড়া সংবাদদাতাঃ

ধুনটে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনছুর শোয়াইব এই দণ্ডাদেশ প্রদান করেন। এরআগে নলডাঙ্গা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন: ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের আলতাব হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও চালাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আল মনছুর শোয়াইব জানান, মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জাহাঙ্গীর আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।