বগুড়ায় 'সাপ্তাহিক দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন | Daily Chandni Bazar বগুড়ায় 'সাপ্তাহিক দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৬ ০০:৪০
বগুড়ায় 'সাপ্তাহিক দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় 'সাপ্তাহিক দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন

বগুড়া থেকে প্রকাশিত বহুল পরিচিত সাপ্তাহিক সংবাদপত্র ‘দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দৈনিক বগুড়া পত্রিকার প্রকাশক রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

এ সময় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক ‘দিনক্ষণ’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি তারেক হাসান শেখ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।