বগুড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার, রয়েছে দুই সাজাসহ ৩ পরোয়ানা | Daily Chandni Bazar বগুড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার, রয়েছে দুই সাজাসহ ৩ পরোয়ানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৬ ০০:৪৪
বগুড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার, রয়েছে দুই সাজাসহ ৩ পরোয়ানা
দুপচাঁচিয়া, বগুড়া সংবাদদাতাঃ

বগুড়ায় সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার, রয়েছে দুই সাজাসহ ৩ পরোয়ানা

বগুড়ার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় দুটি সাজা এবং মোট তিনটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আবুল বাশারের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় দুটি সাজা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোট তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।