বগুড়া কারাগারে হাজতির মৃত্যু | Daily Chandni Bazar বগুড়া কারাগারে হাজতির মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৬ ০১:১৯
বগুড়া কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিম উদ্দিন (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি মাদক মামলার আসামি ছিলেন।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রহিম উদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের ঠারু শেখের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, গত ৫ জুন আদালতের মাধ্যমে রহিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি থাকা অবস্থায় তিনি বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বগুড়া জেলা কারাগারের সুপার মো. আসাদুর রহমান জানান, সোমবার (২ নভেম্বর) একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রহিম উদ্দিনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।