মাদকসেবীরা বার বার ছাগল চুরি করত, প্রতিকার না পেয়ে নিজেই মাইক হাতে ঝালমুড়ি বিক্রেতা বুধু মিয়া | Daily Chandni Bazar মাদকসেবীরা বার বার ছাগল চুরি করত, প্রতিকার না পেয়ে নিজেই মাইক হাতে ঝালমুড়ি বিক্রেতা বুধু মিয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৬ ০০:১৪
মাদকসেবীরা বার বার ছাগল চুরি করত, প্রতিকার না পেয়ে নিজেই মাইক হাতে ঝালমুড়ি বিক্রেতা বুধু মিয়া
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ

মাদকসেবীরা বার বার ছাগল চুরি করত, প্রতিকার না পেয়ে নিজেই মাইক হাতে ঝালমুড়ি বিক্রেতা বুধু মিয়া

মাদকসেবীদের বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়েও প্রতিকার না পেয়ে এবার মাইক হাতে প্রতিবাদে নেমেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঝালমুড়ি বিক্রেতা বুধু মিয়া। রোববার দুপুরে নিজের চারটি ছাগল চুরির অভিযোগ তুলে শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও সড়কে মাইকিং করে প্রতিবাদ জানান তিনি।

বুধু মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের তরুনীপাড়া গ্রামের বাসিন্দা। মাইকিং করার সময় তিনি অভিযোগ করেন, এলাকার মাদকসেবীদের কারণে বিভিন্ন সময়ে তাঁকে নানা ধরনের হয়রানি ও ক্ষতির শিকার হতে হয়েছে। এসব বিষয়ে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।

রোববার তাঁর চারটি ছাগল চুরি হয়েছে বলে অভিযোগ করেন বুধু মিয়া। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা থেকে নিজেই মাইক নিয়ে মাঠে নামেন। মাইকিংয়ের সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মাদকসেবীদের বিরুদ্ধে গ্রামের মানুষ কিছু বলে না, প্রশাসনের কাছেও বিচার পাওয়া যায় না।

তাঁর এই ব্যতিক্রমী প্রতিবাদ স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। থানায় কোনো লিখিত অভিযোগ না থাকলেও পুরো ঘটনা জানার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।