দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ মিছিল করেছে শহর মহিলা দল।
বৃহস্পতিবার বগুড়া শহর মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।
মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া শহর মহিলা দলের সভাপতি সাহিনুর বেগম সানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন।
এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, আশা খুশি, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদিয়া শারমিন মুমু, ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মিতা আকতার, সাধারণ সম্পাদক মানসুরা আকতার ও সাংগঠনিক সম্পাদক সুমি আকতার, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি রুলি বেগম, ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিরিন আকতার ও সাংগঠনিক সম্পাদক আইরিন আকতার, ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি স্বপ্না বেগম, ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলেয়া খাতুন ও সাংগঠনিক সম্পাদক সুমি আকতার, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নয়নতারা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রসনি, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসি, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কেয়া কানন, সাংগঠনিক ১-এর সভাপতি তারা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বুবলি ও সভাপতি সাবিলা শিশিরসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।