আদমদীঘিতে চালের বস্তায় পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar আদমদীঘিতে চালের বস্তায় পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ০০:৪৯
আদমদীঘিতে চালের বস্তায় পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা
আদমদীঘি, বগুড়া সংবাদদাতাঃ

আদমদীঘিতে চালের বস্তায় পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পাটের বস্তার পরিবর্তে পলিথিন ব্যবহার করায় সালমান অটোমেটিক রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ওই রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় জেলা পাট অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন অটোমেটিক রাইস মিলে চাল মোড়কজাত করতে পাটের বস্তার পরিবর্তে পলিথিন ব্যবহারের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভবিষ্যতে চাল মোড়কজাতকরণে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।