বালতি রাখা নিয়ে দুই ভাড়াটিয়ার বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১ | Daily Chandni Bazar বালতি রাখা নিয়ে দুই ভাড়াটিয়ার বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০০:৩৩
বালতি রাখা নিয়ে দুই ভাড়াটিয়ার বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

বালতি রাখা নিয়ে দুই ভাড়াটিয়ার বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

রাজধানীর পল্লবীতে দুই বাসার ভাড়াটিয়ার মধ্যে বালতি রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর-৬ এলাকার ৮ নম্বর সড়কে আদর্শ স্কুলের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার পেশায় একটি বুটিকসের কর্মচারী ছিলেন।

আনোয়ারের প্রতিবেশী সাকিব জানান, রাত ৯টার দিকে দুই ভাড়াটিয়ার মধ্যে বালতি রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অপর ভাড়াটিয়া আনোয়ারকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিব আরও জানান, আনোয়ারের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাল্লা এলাকায়। তাঁর বাবার নাম মাইনুল রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।