রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার | Daily Chandni Bazar রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:০৭
রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার
রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ

রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসস্পন্স ব্যাটেলিয়ান-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে উপজেলা সদরের হাতিরপুল এলাকায় জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল। তিনি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় স্পেশাল রেসস্পন্স ব্যাটেলিয়ান-৫, নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে হাতিরপুল এলাকায় সড়কের পাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টেপ দ্বারা মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করে।

তিনি আরও জানান, জব্দ তালিকা করে ককটেলগুলো থানায় জমা দিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো তাজা কিনা তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞদল আসবেন। এরপর পরীক্ষা অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।