প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোকামতলায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ | Daily Chandni Bazar প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোকামতলায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:২২
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোকামতলায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোকামতলায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। এতে সড়কের জায়গা সংকুচিত হওয়া, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পথচারীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এসব স্থাপনা সরিয়ে মহাসড়কের সরকারি জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার মোকামতলায় সফরের কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মহাসড়ক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন এবং চলাচলের উপযোগী রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।