বগুড়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক তানভীর হাবিব শাওন গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক তানভীর হাবিব শাওন গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:২৬
বগুড়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক তানভীর হাবিব শাওন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা যুবলীগের প্রচার সম্পাদক তানভীর হাবিব শাওন গ্রেপ্তার

 বগুড়ায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের প্রচার সম্পাদক তানভীর হাবিব শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ‘রূপকথা হাউজ’ ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

ওসি ইব্রাহীম আলী জানান, তানভীর হাবিব শাওন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।