প্রকাশিত : ৪ এপ্রিল, ২০১৯ ১৯:১৮

‘ভেনিজুয়েলায় যুদ্ধ বাধানোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক
‘ভেনিজুয়েলায় যুদ্ধ বাধানোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র নতুন কৌশলে যুদ্ধ বাধানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেনভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এজন্য সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অভ্যন্তরীন কোন্দল বাড়াতেই মার্কিন প্রশাসন উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে,ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে আটক করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো।

স্রোতস্বীনী নদী পেরিয়ে কলম্বিয়ায় প্রবেশ করছেনভেনিজুয়েলার বহু নাগরিক। তাদের দলে আছে ছোট ছোট শিশুও।ভেনিজুয়েলায় দারিদ্র, অপরাধ এবং ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে পালাতে তাদের এই দুর্গম পথ পারি দেওয়া। বিদেশি ত্রাণ প্রবেশ ঠেকাতেভেনিজুয়েলা-কলম্বিয়ার কুকুটা সীমান্ত বন্ধ রাখায় নদী পার হওয়ার এই ঝুঁকি নিতে হচ্ছে তাদের। একটু ভালো থাকার এ আকুতিই বুঝিয়ে দিচ্ছেভেনিজুয়েলার নাজুক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে।

একজন বলেন, ‘এটা সহজ পথ না, কিন্তু অর্থ উপার্জনের জন্য এবংভেনিজুয়েলায় থাকা স্বজনদের অর্থ পাঠাতে এ ঝুঁকি নিতে বাধ্য হচ্ছি।’

তবে দেশের নাজুক অবস্থার দায়ভার নিজের কাঁধে নিতে নারাজভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে ট্রাম্প প্রশাসন। বুধবার নতুন করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন কৌশলে যুদ্ধ বাঁধানোর চেষ্টা চালাচ্ছে। এজন্য সেনাদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।

ভেনেজুয়েলায় বর্তমান পরিস্থিতির জন্য মাদুরো, গুয়াইদোর দিকে আঙুল তুললেও- গুয়াইদোকে আটক করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো। বুধবার তিনি বলেন, এমন হলে মাদুরো স্বৈরাচারি আচরণের প্রমাণ দেবেন।

ইভান দুকো বলেন, ‘হুয়ান গুয়াইদোকে আটকের যে কোন পদক্ষেপের বিরোধিতা করি আমি। তাকে আটক করা আইনের শাসনের পরিপন্থি হবে। বিশ্ব নেতারা এবং জাতিসংঘও গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং মাদুরো সরকার তাকে আটক করতে পারে না।’

যুক্তরাষ্ট্র কিংবা কলম্বিয়া গুয়াইদোর পক্ষে থাকলেও রাশিয়া মাদুরোকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তা পাত্তা না দিয়ে বিভিন্ন সময় ত্রাণ পাঠিয়েই যাচ্ছে। যদিও মাদুরো সরকার তা ঢুকতে বাধা দিচ্ছে। তারপরও আবারও ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সরকার। এবার মার্কিন ডলার সরাসরিভেনিজুয়েলার জনগণের হাতে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে বিদ্যুৎ সংকটে মেট্রো রেল সেবা এক সপ্তাহ বন্ধ থাকার পর তা আবারও চালু হয়েছে। অনেকটা স্বাভাবিক হয়েছে পানি সরবরাহও।

উপরে