প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২২:১০

বৈরুতে ইসরায়েলি হামলায় প্রবাসী বাংলাদেশি নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
বৈরুতে ইসরায়েলি হামলায় প্রবাসী বাংলাদেশি নারী নিহত

 লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় সংঘটিত হামলায় নিহত হন ওই নারী।

নিহত মিজ দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।

বর্তমানে দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মরদেহের বিস্তারিত অবস্থা সম্পর্কে জানতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর নিয়োগকর্তা (কফিল) এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দূতাবাস।

উপরে