প্রকাশিত : ৪ এপ্রিল, ২০১৯ ১৭:৫৭

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা কাল

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা কাল

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে আরো বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 
 
 
 
উপরে