‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। হাসপাতালে আনার পর ওই দিন থেকেই চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আগের চেয়ে ভালো আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক কালের কণ্ঠকে বলেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি আগের চেয়ে ভালো আছেন।
তিনি বলেন, ‘গতকাল কথা হয়েছে উনি এখন ভালো আছেন। যে সমস্যগুলো ছিল সেগুলো এখন উন্নতির দিকে। আগের চেয়ে ভালো। তাঁর ঘুমও হচ্ছে ভালো।’
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, ‘তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আমাদের মেডিক্যাল বোর্ডকে কিছু জানায়নি। তাই আমদের মেডিকেল বোর্ড এই মুহূর্তে এরকম কিছু চিন্তা করছেন না।’
