প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ১৮:৪৭
আগামীকাল ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবাদাতাদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান পাঠানো বার্তায় বলা হয়, একই অনুষ্ঠানে খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য সরকারি আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানানো হয়েছে।
